Requirements
Additional Requirements
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- আবেদনকারী প্রার্থীদের নিজস্ব মোটরবাইক থাকা আবশ্যক।
- এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কাজ করবেন এবং কোম্পানির পণ্যের গ্রহণযোগ্যতা ও বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
- নির্ধারিত এলাকার মধ্যে নিয়মিতভাবে ভ্রমণ করতে সক্ষম হতে হবে।
- সততা, দায়িত্বশীলতা ও পরিশ্রমী মনোভাব থাকতে হবে।
Responsibilities & Context
১. বিক্রয় ও ব্যবসায়িক উন্নয়ন:
- নির্ধারিত টেরিটোরিতে iFarmer-এর এগ্রি ইনপুট পণ্য (বীজ, কীটনাশক, ফিড, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) বিক্রয় লক্ষ্য অর্জন করা।
- নতুন গ্রাহক (খুচরা বিক্রেতা ও কৃষক) তৈরী করা এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা।
- এগ্রি রিটেইলারদের iFarmer-এর KriShop (কৃষপ) অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার প্রক্রিয়ায় সহায়তা করা।
- এলাকা ভিত্তিক বাজার বিশ্লেষণ করে সম্ভাব্য চাহিদা চিহ্নিতকরণ এবং বিক্রয় কৌশল প্রণয়ন করা।
- দৈনিক বিক্রয় কার্যক্রম, গ্রাহক সফর এবং বাজার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদান।
২. গ্রাহক সেবা ও সম্পর্ক ব্যবস্থাপনা:
- কৃষকদেরকে পণ্যের সঠিক ব্যবহার, মাত্রা ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান।
- গ্রাহকদের সমস্যা ও অভিযোগ গ্রহণ করে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করা।
- নিয়মিত গ্রাহক সফরের মাধ্যমে তাদের চাহিদা বুঝে মানসম্মত সেবা নিশ্চিত করা।
৩. বাজার পর্যবেক্ষণ ও প্রতিযোগী বিশ্লেষণ:
- বাজারে বিদ্যমান প্রতিযোগী পণ্য, তাদের মূল্য ও প্রচারণা কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা।
- নতুন বাজার সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করে ব্যবস্থাপনাকে অবহিত করা।
৪. রিপোর্টিং ও অন্যান্য দায়িত্ব:
- রিজিওনাল সেলস ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়িক পরিকল্পনা অনুসরণ করা।
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং প্রয়োজনে বিশেষ রিপোর্ট সময়মতো প্রস্তুত ও জমা দেওয়া।
Compensation & Other Benefits
- T/A
- Mobile bill
- Insurance
-
Salary Review: Yearly
-
Lunch Facilities: Partially subsidize
-
Festival Bonus: 2
Other Benefits
কোম্পানি আপনার মোটরবাইকের জ্বালানি খরচ বহন করবে।
Work Place
Work from Office
Employment Status
Type:
Full Time/Permanent
Job Location
Anywhere in Bangladesh