
Application Deadline : 26 Sept 2026
Education
- Higher Secondary, Alim (Madrasah)
Experience
- -1 Year
Skills
- Microfinance program
- Reporting and Documentation
- NGO
Responsibilities & Context
কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের উপকূলীয় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকার জন্য কাজ করে আসছে। কোস্ট ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক নিবন্ধিত এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC)-এর Special Consultative Status প্রাপ্ত।
বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠপর্যায়ে ঋণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আগ্রহী, সমাজ ও রাজনীতি সচেতন নারী ও পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে।
কর্মস্থল: কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা হবে।
Compensation & Other Benefits
Other Benefits
বেতন ও ভাতা: শিক্ষানবিশকালীন প্রথম ৩ মাস মাসিক ২০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। ৪র্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীদের মাসিক ২৭,৯৫০ টাকা এবং স্নাতক পাস প্রার্থীদের মাসিক ২৯,৩৪৭ টাকা বেতন প্রদান করা হবে।
Workplace
from office
Employment Status
Full Time/Permanent
Job Location
Feni, Laxmipur, Cox's Bazar
শর্তাবলী:
-
নিয়োগের পর প্রথমে ৩ দিন ক্ষুদ্রঋণ কার্যক্রমের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এরপর ১৫ দিন যেকোনো শাখায় সিনিয়র কর্মীর সঙ্গে থেকে কাজ শেখার ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।
-
প্রশিক্ষণ ও কাজ শেখার ১৫ দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে নির্ধারিত জামানত বাজেয়াপ্ত হবে।
-
যোগদানের ৩ মাস পর থেকে ৯ মাস পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে মোট ৩০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে বেতন থেকে কেটে রাখা হবে।
-
চাকরিতে স্থায়ী হলে বেতন-ভাতার পাশাপাশি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা, গ্রাচ্যুইটি এবং নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা প্রদান করা হবে।
-
পুরুষ কর্মীদের জন্য অফিসের ব্যবস্থাপনায় থাকার সুবিধা থাকবে; খাবারের খরচ নিজেকে বহন করতে হবে।
-
নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেলসহ যোগদান করতে হবে। মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ১,৫০০ টাকা ভাতা প্রদান করা হবে।
-
সাক্ষাৎকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, সকল পরীক্ষার মূল সনদপত্র, মূল নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া চারিত্রিক সনদ, সকল সনদের কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের কপি জমা দিতে হবে। পরীক্ষা ফি ১০০ টাকা।
-
বর্তমানে অধ্যয়নরত ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।
-
নারী বা শিশুর প্রতি শোষণ, নির্যাতন বা যৌন হয়রানির অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা/নিয়োগ বাতিল করা হবে। নির্বাচিতদের যৌন শোষণ ও অপব্যবহার প্রতিরোধ নীতি মেনে চলতে হবে এবং প্রয়োজন অনুযায়ী রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে।
-
প্রার্থীকে নিজে বাল্যবিবাহ না করা এবং পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করতে হবে।
-
পড়াশোনা সম্পন্ন করা স্থানীয় ও বিবাহিত নারী প্রার্থীদের স্থানীয় এলাকায় কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার/সুযোগ রয়েছে।
-
কোনো ধরনের তদবির প্রার
-
আবেদন পদ্ধতি: Walk-in Interview
নিয়োগের জন্য প্রার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
কক্সবাজার কেন্দ্র
📅 তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: কোস্ট কক্সবাজার কেন্দ্র, বাসা নং-৭৫, রোড নং-০২, ব্লক-এ, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।নোয়াখালী কেন্দ্র
📅 তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাসা নং-০১, রোড নং-০৫, হাউজিং স্টেট, মাইজদী কোর্ট, নোয়াখালী।
Company Information
NGO/Development
Address:
Metro Melody (1st Floor), House # 13, Road# 2, Shyamoli, Dhaka 1207, Bangladesh.
Website:
https://coastbd.netসতর্কীকরণ-বিজ্ঞপ্তি
এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।