Play StoreDownload Bdjobs Live App

Naria Unnayan Samity (NUSA).

প্যারামেডিক

Naria Unnayan Samity (NUSA).

Application Deadline : 18 Jun 2026

Share :
Vacancy:15
Age:At most 35 Years
Location:Anywhere in Bangladesh
Salary:From 25000 BDT
Experience:0 Year
Gender:No Preference
Job Type:Full Time/Permanent
Industry:NGO/Development
Published:4 Jun 2026

Education

  • Diploma, Diploma in Medical

Experience

  • 0 Year

Skills

  • coordination
  • Emergency response
  • Patient Care Management

Additional Requirements

বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

Responsibilities & Context

চাকরির দায়িত্বসমূহ

  • সদস্য ও রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা।

  • নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা করে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

  • সরকারি ও বেসরকারি চিকিৎসকদের সমন্বয়ে স্যাটেলাইট ক্লিনিক আয়োজন এবং সেবা কার্যক্রম পরিচালনা করা।

  • বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প আয়োজন এবং প্রয়োজনীয় সমন্বয় করা।

  • গর্ভবতী নারী, প্রসূতি মা এবং ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও গ্রোথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা।

  • গুরুতর ও জটিল রোগে আক্রান্ত রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রেফার করা।

  • স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক সেশন ও উঠান বৈঠক পরিচালনা করা।

  • রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা।

  • স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করা।

  • কর্মএলাকায় রোগব্যাধি, সংক্রামক রোগ, মহামারি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ ও হালনাগাদ রাখা।

  • স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করে মাসিক ও অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।

  • সংস্থার নীতিমালা অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

কর্মস্থল: সংস্থার নির্ধারিত কর্মএলাকার যে কোনো স্থানে।

Compensation & Other Benefits

  • Lunch Facilities: Partially Subsidized
  • Festival Bonus: 1 (Yearly)
  • Salary Review: Half Yearly
  • Weekly 2 holidays

Other Benefits

Other benefits will be provided according to company policy.
 

Workplace

from office

Employment Status

Full Time/Permanent

Job Location

Anywhere in Bangladesh

Instruction:

অতিরিক্ত তথ্য

  • বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যসেবা কার্যক্রমে অভিজ্ঞ এবং স্থানীয় নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • সংস্থা কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বর্তমানে কর্মরত থাকলে নিয়োগপত্র ও প্রত্যয়নপত্রসহ আবেদনপত্র আগামী ১৮ জুন ২০২৬ তারিখের মধ্যে যুগ্ম-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রেরণের ঠিকানা:
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)
ডাকঘর: নড়িয়া-৮০২০, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর।

যোগাযোগ:
মোঃ জাহাঙ্গীর হোসেন
যুগ্ম-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)
মোবাইল: ০১৭৩৫-৩৪৩৩০৪

Company Information

Naria Unnayan Samity (NUSA).

Address:

8C44+4VJ, Naria - Bangla Bazar Rd, Naria 8020

সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।

01894974043support@bdjobslive.com
HomeJobs
Mybdjobs Live