BRAC University Logo

BRAC University

অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ইলেক্ট্রিশিয়ান (মেইনটেন্যান্স)

Application Deadline: May 25, 2026
Summary
Published: May 21, 2026 Vacancy: Not Specified Gender: No Preference
Age: Not Specified Career Level: Entry Level Experience: 3 Year
Salary: Not Specified Location: Savar
Requirements

Education


  • Higher Secondary, HSC
  • Secondary, SSC

Experience


  • 3 Year

Additional Requirements

  • ইলেকট্রিক সংক্রান্ত সকল ধরনের কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • HVAC (Heating, Ventilation & Air Conditioning), বৈদ্যুতিক সিস্টেম এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

Responsibilities & Context

ব্র্যাক ইউনিভার্সিটি (সাভার ক্যাম্পাস)-এ উল্লেখিত পদের জন্য দায়িত্ব ও কর্তব্যসমূহ নিম্নরূপ:

  • বৈদ্যুতিক সিস্টেম এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম ইনস্টল, মেরামত, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা এবং সমস্যা সমাধান করা।
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সরঞ্জামের ত্রুটি নির্ণয়, মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
  • জেনারেটর, মোটর, লাইট, ফ্যান ইত্যাদির ইনস্টলেশন, পরীক্ষা ও সমস্যা সমাধান করা।
  • ইন্টারকম, বৈদ্যুতিক সার্কিট, সুইচগিয়ারসহ অন্যান্য বৈদ্যুতিক সিস্টেমের সংযোগ স্থাপন, নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সরঞ্জামের ত্রুটির কারণ চিহ্নিত করে মেরামতের ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
  • বৈদ্যুতিক/ইলেকট্রনিক্স সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, স্বপ্রণোদিত হয়ে কাজ করা এবং সময়মতো কাজ সম্পাদন করা।
  • হ্যান্ড টুল, পাওয়ার টুল ব্যবহার করে লাইট, ফ্যান ইত্যাদি চালু/বন্ধ ও রক্ষণাবেক্ষণ করা।
  • রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় তত্ত্বাবধায়ককে অবহিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।
  • ফটোকপি মেশিন, প্রিন্টার ও স্ক্যানার ইনস্টল, অপারেট এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।
  • রক্ষণাবেক্ষণ লগবুক, চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংরক্ষণ ও আপডেট রাখা।
  • বিভিন্ন স্থানে ক্যাবল লেয়িং করে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা।
  • সুইচ, সকেট এবং অন্যান্য ইলেকট্রিক্যাল আউটলেট সঠিকভাবে ইনস্টল করা।
  • ছাদ, প্রাচীর ও অন্যান্য স্থানে ফ্যান ইনস্টল ও মেরামত করা।
  • বিভিন্ন ধরনের লাইট ইনস্টল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।
  • সার্কিট ব্রেকার সঠিকভাবে পরিবর্তন ও ইনস্টল করা।
  • মোটর, জেনারেটর, ট্রান্সফরমারসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত করা।
  • ইলেকট্রিক্যাল কোড এবং মানদণ্ড অনুসরণ করে কাজ করা।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যেকোনো দায়িত্ব পালন করা। 
 
 


Compensation & Other Benefits
  • Salary Review: Half Yearly
  • Lunch Facilities: Partially subsidize
  • Festival Bonus: 1

Other Benefits


Other benefits will be provided according to company policy.
 

Work Place

Work from Office

Employment Status

Type: Full Time/Permanent

Job Location

Savar

Read Before Apply

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে যে, ২৫ মে ২০২৬ এর মধ্যে নিম্নলিখিত কাগজপত্রসহ সম্পূর্ণ সিভি প্রেরণ করতে হবে—

প্রয়োজনীয় কাগজপত্র

  • সকল একাডেমিক সার্টিফিকেটের কপি
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • আপডেটেড ও সঠিক তথ্যসহ পূর্ণাঙ্গ সিভি

প্রেরণের ঠিকানা

মানব সম্পদ বিভাগ
BRAC University
খ-২২৪, প্রগতি সরণি, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২


গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • নির্বাচন প্রক্রিয়াকে অনৈতিকভাবে প্রভাবিত করার কোনো চেষ্টা করলে আবেদন অযোগ্য বলে গণ্য হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। 
 
 

Company Information
Company Name: BRAC University

Address: Kha 224 Bir Uttam Rafiqul Islam Avenue Merul Badda Dhaka 1212. Bangladesh


Business Type : Education Institute

Website Link : www.bracu.ac.bd
সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।