Pranto- Agro Research and Development initiative Logo

Pranto- Agro Research and Development initiative

Fisheries Officer

Application Deadline: Jun 04, 2026
Summary
Published: May 13, 2026 Vacancy: 1 Gender: No Preference
Age: 25 years to 34 years Career Level: Entry Level Experience: 2 Year
Salary: Tk. 20000 - 22999 (Monthly) Location: Dhaka
Requirements

Education


  • Bachelor/Honors, Doctor of Veterinary Medicine (DVM)
  • Diploma, Diploma in Fisheries

Experience


  • 2 Year

Additional Requirements

Additional Requirements


Responsibilities & Context

দায়িত্বসমূহ

  • প্রকল্পের মৎস্য চাষ সংক্রান্ত সকল কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।

  • পুকুর প্রস্তুতকরণ, পানির গুণগত মান পরীক্ষা, পানির স্তর পর্যবেক্ষণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত মাছের জাত নির্বাচনসহ আধুনিক মৎস্য চাষ ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • ভূপ্রকৃতি, জলবায়ু, ঋতু ও পরিবেশগত অবস্থা বিবেচনায় রেখে মাছ চাষ পরিচালনা করা।

  • জৈব ও অজৈব খাদ্য, প্রাকৃতিক খাদ্য, বাণিজ্যিক ফিড, উদ্ভিজ্জ ও প্রাণিজ উপাদান, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • নিয়মিত জলমান, দ্রবীভূত অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় প্যারামিটার পরীক্ষা ও সংরক্ষণ করা।

  • পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাসায়নিকমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

  • মৎস্য চাষ সংক্রান্ত সকল রেজিস্টার, তথ্য ও ডকুমেন্টেশন সংরক্ষণ এবং ঋতুভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।

  • নির্ধারিত সময় অনুযায়ী মাছের মজুত, পরিচর্যা, বৃদ্ধি পর্যবেক্ষণ, হিসাব সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খাদ্য নির্বাচন ও সরবরাহ নিশ্চিত করা।

  • প্রতিদিন সকাল ও বিকালে নির্ধারিত পরিমাণ খাদ্য সরবরাহ এবং ফিড ব্যবস্থাপনা তদারকি করা।

  • ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক থেকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।

  • মাছ বিক্রয় উপযোগী হলে বাজার যাচাই করে উপযুক্ত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা।

  • মাছের বিভিন্ন রোগবালাই শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী স্থানীয় মৎস্য কর্মকর্তা বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শক্রমে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা।

  • ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট দাখিল করা।

  • স্থানীয় মৎস্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।

  • প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাপনার নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।

  • অধস্তন কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের রোস্টার অনুযায়ী দায়িত্ব বণ্টন এবং সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা।

  • প্রকল্পের সকল তথ্য ও কার্যক্রমের গোপনীয়তা বজায় রাখা।

  • প্রকল্পের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়মিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।


Compensation & Other Benefits
  • T/A
  • Mobile bill
  • Salary Review: Yearly
  • Lunch Facilities: Full subsidize
  • Festival Bonus: 2

Other Benefits


Other benefits will be provided according to company policy.
 

Work Place

Work from Office

Employment Status

Type: Full Time/Permanent

Job Location

Dhaka

Company Information
Company Name: Pranto- Agro Research and Development initiative

Address: Printers Building 12–14th Floor, 5 Rajuk Avenue Motijheel, Dhaka


Business Type : Agro based Industry

Website Link : www.prantoardi.com
সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।