DAM Foundation for Economic Development (DFED) Logo

DAM Foundation for Economic Development (DFED)

এরিয়া ম্যানেজার

Application Deadline: Jun 07, 2026
Summary
Published: May 21, 2026 Vacancy: 2 Gender: No Preference
Age: Maximum 45 years Career Level: Entry Level Experience: 3 Year
Salary: Tk. 43685 (Monthly) Location: Anywhere in Bangladesh
Requirements

Education


  • Masters
  • Bachelor/Honors

Experience


  • 3 Year

Additional Requirements

  • Age At most 45 years
  • বয়স সর্বোচ্চ ৪৫ বছর [অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য];
  • বেসরকারী উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার/সমমান পদে ৩ (তিন) বছরের অধিক সময় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
  • মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;
  • নিয়োগপ্রাপ্ত হলে ১০,০০০/- (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত (ফেরৎযোগ্য) সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকুরী ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
  •  

Responsibilities & Context

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED), যা ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান, ২০১৩ সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) দ্বারা লাইসেন্সপ্রাপ্ত এবং পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত।

বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে আরও ২৩টি নতুন শাখা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।


Job Responsibilities (Area Manager)

  • জোনাল ম্যানেজারের সাথে সমন্বয় করে ব্রাঞ্চভিত্তিক এরিয়ার বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা।
  • এরিয়ার সার্বিক মনিটরিং, তদারকি এবং ব্রাঞ্চ ম্যানেজার/কর্মীদের কাজ পরিদর্শন, সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান।
  • মাঠ পর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
  • ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদের সাথে সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা।
  • বিনিয়োগ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় দক্ষতা রাখা এবং রিপোর্টিং নিশ্চিত করা।
  • দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুত করে কর্তৃপক্ষকে প্রেরণ করা।
  • সুবিধাভোগী সদস্য, এনজিও, সিবিও এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
  • বিনিয়োগ কার্যক্রমে মাসিক টার্গেট নির্ধারণ ও বাস্তবায়ন করা।
  • এরিয়ার বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান, মাসিক নিরীক্ষায় সহায়তা এবং রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা।
  • মাসিক বাজেট প্রস্তুত করা।
  • নিয়মিত ফিল্ড ভিজিট করা এবং অগ্রগতি রেকর্ড সংরক্ষণ করা।
  • বিনিয়োগ প্রস্তাব যাচাই-বাছাই করে সঠিকভাবে বিনিয়োগ নিশ্চিত করা।
  • কিস্তি আদায় ও খেলাপি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
  • মেয়াদ উত্তীর্ণ ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করে জমা দেওয়া।
  • নতুন আইডিয়া ও বাস্তবায়ন কৌশল তৈরি করা।
  • মাঠ পর্যায়ের ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
  • কর্মসূচি ও কর্মী মূল্যায়ন প্রস্তুত করা।
  • সংস্থার নীতি, মূল্যবোধ ও আচরণবিধি মেনে চলা।
  • জেন্ডার সংবেদনশীল আচরণ নিশ্চিত করা।
  • দৈনন্দিন কাজের অগ্রগতি জোনাল ম্যানেজারকে রিপোর্ট করা।
  • উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করা।

Job Location

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।


Probation Period

  • ৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল। 
 
 


Compensation & Other Benefits
  • Salary Review: Half Yearly
  • Lunch Facilities: Partially subsidize
  • Festival Bonus: 1

Other Benefits


Other benefits will be provided according to company policy.
 

Work Place

Work from Office

Employment Status

Type: Full Time/Permanent

Job Location

Anywhere in Bangladesh

Company Information
Company Name: DAM Foundation for Economic Development (DFED)

Address: House-852, Road-13, Baitul Aman Housing Society, Adabar, Dhaka-1207.


Business Type : NGO/Development

Website Link : www.dfed.org.bd
সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।